Home দেশের খবর ঢাকা কালকিনিতে ট্রাক চাঁপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

কালকিনিতে ট্রাক চাঁপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

0
107

মাদারীপুর প্রতিনিধি- মাদারীপুরের কালকিনিতে ট্রাক চাঁপায় ৫০ বছর বয়সের এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া নামক স্থানে মানসিক ভারসাম্যহী ব্যক্তি রাস্তা পারাপারের সময় পেছন থেকে বরিশাল গামী একটি পণ্যবাহী ট্রাক এসে তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে করে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন।

 

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, নিহতের লাশ আমরা উদ্ধার করেছি। তবে নিহতের কোন পরিচয় মেলিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here