সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: উত্তরবঙ্গে কয়েক দিন ধরে শীত বেশ জেঁকে বসেছে। শীত নিবারণ করতে অসহায় মানুষেরা গরম কাপড় কিনতে হিমশিম খাচ্ছে। তাইতো শীতার্থ মানুষেরা কষ্টের কথা ভেবে বগুড়ার শেরপুরে শীতার্ত মানুষের মাঝে ইউ এস এ ক্যাবল নেটওয়ার্কের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর পৌরশহরের বিভিন্ন এলাকার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: আবু তালেব শেখ’র (পিনু) ছেলে, ইউ এস এ ক্যাবল নেটওয়ার্কের ব্যাবস্থাপনা পরিচালক তরুন সমাজ সেবক নাইমুল হাসান অপু।
এসময় তিনি সমাজ হিতৈষী ও সমাজের বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
