সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের অপেক্ষা, বিশ্ব ইজতেমা নিয়ে ‘সংশয়’

নজর২৪ ডেস্ক- বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশের নাম বিশ্ব ইজতেমা। প্রতিবছর রাজধানীর সন্নিকটে অবস্থিত তুরাগ নদীর তীরে এই সমাবেশের আয়োজন করে তাবলীগ জামায়াত।

 

নির্ধারিত সময় অনুযায়ী, আসছে নতুন বছরের ৮ জানুয়ারি বসবে ইজতেমার পরবর্তী আসর। কিন্তু করোনার কারণে যখন সবকিছু থমকে গেছে তখন সংশয় দেখা দিয়েছে ইজতেমা নিয়েও।

 

সময় ঘনিয়ে আসলেও এবারের ইজতেমা নিয়ে কিছুই বলতে পারেননি আয়োজক কিংবা সংরকারের সংশ্লিষ্ট কেউ। আয়োজক কর্তৃপক্ষ বলছেন, যেহেতু করোনাকাল চলছে তাই এত বড় লোক সমাগমের বিষয়ে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই কোনো না কোনো দিক নির্দেশনা থাকবে। সেরকম কিছু এখনো পাওয়া যায়নি। অন্যদিকে সরকার বলছে, আয়োজকরা তাদের উদ্যোগ সম্পর্কে সরকারকে কিছুই জানায়নি।

 

আয়োজক কমিটির মুরব্বি ডা. শাহাবুদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমরা পুরোপুরি অন্ধকারে রয়েছি। ইজতেমা হবে কিনা, তা নিশ্চিত করে বলতে পারছি না। এমন একটা সময়ে আমরা অবস্থান করছি, যখন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসাটা জরুরি। সেজন্য আমরা অপেক্ষা করছি। ইজতেমা সীমিত আকারে হতে পারে, তারিখ পিছিয়ে দিয়েও হতে পারে, আবার বাতিলও হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *