Home দেশের খবর শেরপুরে বড়দিনের উৎসব পালিত

শেরপুরে বড়দিনের উৎসব পালিত

0
174

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- শেরপুরের বিভিন্ন এলাকার ৭৪টি গীর্জায় নানা ধরণের ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে রোমান ক্যাথলিক খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত হয়েছে।

 

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়ম নগর খ্রীষ্টান ধর্মপল্লীতে প্রার্থনা এবং পরে কেক কেটে দিনটির শুভ সুচনা করেন মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীর পাল পুরোহিত রেভারেন্ট ফাদার সুবল কুজুর সিএসসি।

 

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এরপর বাড়ি বাড়ি চলে কীর্ত্তন, প্রীতি ভোজ, প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

এছাড়াও জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদীসহ সদর উপজেলার প্রতিটি গীর্জায় পালিত হয় বড়দিন। এবার করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে বড়দিনের অনুষ্ঠানাদি অন্যান্য বছরের চেয়ে সীমিত করা হয়েছে। গীর্জায় গীর্জায় ছিল পুলিশী নিরাপত্তা ব্যবস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here