মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে বাসা ফাউন্ডেশনের আয়োজনে গরু ও ছাগলের বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী মো. আবদুল মালেকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা সাউফুদ্দিন আহমেদ সুজন, সমবায় কর্মকর্তা আমিনা পারভীন, গোড়াই ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া, বাসা ফাউন্ডেশনের রিজনাল অফিসার শিউলি বেগম, সহকারি রিজনাল অফিসার নজরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী উসমান ফারুকী, টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, কমিউনিটি ফেসিলিটেঁর মো. সাদ্দাম হোসেন, জান্নাতুল ফেরদৌসী, হাফিজুর রহমান প্রমুখ।
উক্ত অবহিতকরণ সভায় প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন, প্রকল্পের কাজে নিয়োজিত অফিসারবৃন্দ। অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন, বাসা ফাউন্ডেশনের (প্রকল্প) হিসাবরক্ষক পবন কুমার।
