মা হারালেন চিত্রনায়ক নিরব

বিনোদন ডেস্ক- চিত্রনায়ক নিরব হোসেনের মা নুরজান আলম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।

 

নিরব নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েকবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন তিনি।

 

নিরবের মায়ের মরদেহ গ্রামের বাড়ি রাজবাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *