Home খেলাধুলা সাইফকে নিয়ে ফের দুঃসংবাদ

সাইফকে নিয়ে ফের দুঃসংবাদ

0
144

স্পোর্টস আপডেট ডেস্ক- প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ার পর দ্বিতীয় পরীক্ষার অপেক্ষায় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান। সেই পরীক্ষায়ও কোনো সুখবর মেলেনি। করোনার বিষ রয়ে গেছে শরীরে। এমন তথ্যই জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে।

 

বিসিবি সূত্রে জানা যায়, দ্বিতীয়বারের করোনা টেস্টেও পজিটিভ হিসেবে ধরা পড়েছেন সাইফ হাসান। তবে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। তার মধ্যে কোন ধরণের উপসর্গও দেখা যায়নি। তবে দুশ্চিন্তা কিছুটা থাকছেই।

 

এদিকে, টাইগার দলের ট্রেনার নিক লি গেল রোববার করোনামুক্ত হয়েছেন।

 

সাইফের করোনা আক্রান্ত হওয়ায় বিসিবি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সাইফকে ছাড়াই ২৭ সদস্যের প্রাথমিক দল বেছে নিয়েছিল। ফলে করোনামুক্ত হলেও দলে জায়গা করে নেয়া কঠিন ছিল ২১ বছর বয়সী এই ওপেনারের।

 

তবে সাইফকে নিয়ে বড় পরিকল্পনা আছে বাংলাদেশ দলের। বয়স কম। আর ঘরোয়া ক্রিকেট আর ‘এ’ দলে পারফর্ম করেই যেহেতু এসেছেন, লম্বা সময় তার ওপর আস্থা রাখার কথা টিম ম্যানেজমেন্টের।

 

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণের তেমন কোন সুযোগই পাননি সাইফ। মাত্র দুই টেস্ট খেলে সাইফ রান করেছেন ২৪।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here