‘মৌলবাদীদের দরকার নেই, বাবার জানাজা আমি নিজেই পড়াতে পারবো’

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- ‘মৌলবাদীদের দরকার নেই। বাবার জানাজা আমি নিজেই পড়াতে পারবো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত।

 

বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে সোমবার (২১ ডিসেম্বর) কুমারখালী নাগরিক পরিষদের ব্যানারে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

 

পুলিশ সুপার বলেন, সেদিন দেখলাম একজন হুমকি দিচ্ছে, জানাজা এবং মিলাদ মাহফিলে নাকি তাদের ছাড়া হয়না। এক হচ্ছে মিলাদ কোনো ফরজ ব্যাপার না, আর জানাজা, আমি আমার বাবার জানাজা নিজেই পড়াতে পারবো। আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না।

 

তিনি বলেন, যারা মনে করে যে আপনাদের ছাড়া কিছু হবে না, তারা কিন্তু অন্য রাজ্যে বসবাস করছে। কোরআন কিন্তু আমরাও পড়েছি। আমি কোরআন শরীফ চারবার খতম দিয়েছি। পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু আমিও আদায় করি। তাহলে আপনি বলার কে আমি বেহেস্তে যাব কি যাব না। বেহেস্তে যাওয়ার টিকেট কি আপনি আমারে দিবেন? আপনার বেহেস্তে আপনি যান।

 

এসময়য় পুলিশ সুপার আরও বলেন, দেশের সংবিধান মেনেই আপনাকে এদেশে থাকতে হবে। যদি সংবিধান না মানেন তাহলে আপনাদের জন্য তিনটি অপশন। ‘এক. উল্টাপাল্টা করবা হাত ভেঙে দেব, জেল খাটতে হবে। দুই. একেবারে চুপ করে থাকবেন, দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। তিন. আপনার যদি বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *