Home দেশের খবর শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

0
118

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২১ এর তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার প্রেসক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সভায় তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার উপজেলা সমাজ সেবা অফিসার মো সুয়েব হোসেন চৌধুরী।

 

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ০৯ জানুয়ারি ২০২১ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরীকে শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন-২০২১ এর নির্বাচন কমিশনার নিয়োগ দেন।

 

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১ টা থেকে বিকাল ৪ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ২৪ ডিসেম্বর বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা, ওইদিন বিকাল ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত।

 

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সাধারণ সম্পাদ ইমাম হোসেন সোহেল, সহ-সম্পাদক (দপ্তর) এম এ রকিব, সহ-সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) মামুন আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, কার্যকরি সদস্য কাওছার ইকবাল, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সনেট দেব চৌধুরী, এম মুসলিম চৌধুরী, এম এ রবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here