Home দেশের খবর ঢাকা ধনবাড়ীতে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, মনির কসাই নিহত

ধনবাড়ীতে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, মনির কসাই নিহত

0
102

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ধনবাড়ীতে এক তুচ্ছ ঘটনায় শিশুদের ঝগড়া বড়দের মধ্যে গড়িয়ে সৃষ্ট সংঘর্ষে মনির হোসেন ওরফে মনি কসাই (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আর এতে আহত হয়েছেন ৫ জন।

 

সোমবার (২১ ডিসেম্বর) উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচপোটল গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

আহতদের মধ্যে জালাল হোসেনের ছেলে মোখলেছুর রহমান (২৫), আজাহার আলীর ছেলে মজনু মিয়া ও লাল মিয়ার ছেলে দুলালকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুসহ দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

জানা যায়, প্রতিবেশী হালিম ও হাকিম পরিবারের শিশুদের সঙ্গে মনি কসাই পরিবারের শিশুদের ঝগড়া হয়। আর এ নিয়ে মনি কসাই ও হাকিম-হালিম পরিবারের সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মনি কসাই মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে।

 

এদিকে এ ঘটনার পর মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চান মিয়া জানান, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কারণে মনি কসাইয়ের মৃত্যু ঘটেছে। ঘটনার তদন্ত ও দোষীদের আটকের অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here