নির্বাচন কমিশনের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত: ইসলামী আন্দোলন

নজর২৪, ঢাকা- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচন কমিশনের সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও ব্যর্থতার বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ বহু আগ থেকেই কথা বলে আসছে।

 

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতাদ্বয় এসব কথা বলেন।

 

তারা বলেন, এই নতজানু নির্বাচন কমিশনের প্রতি জনগণের কোন আস্থা নেই। তাদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। ৪২জন বিশিষ্ট নাগরিক যে বক্তব্য দিয়েছেন এটা শুধু তাদেরই বক্তব্য নয়, বরং এ বক্তব্য দেশের সকল দেশপ্রেমিক নাগরিকের। বিশিষ্ট নাগরিকগণ জনগণের অন্তরের কথাই বলেছেন।

 

নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিন পর হলেও দেশের সিভিল সোসাইটির বোধোদয় হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে আন্তরিক অভিনন্দন জানায়।

 

বিবৃতিতে তারা আরও বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে অতিতে কোন নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। সংবিধানের শপথ নিয়ে তারা সংবিধান লঙ্ঘন করেছেন। এজন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় দাড় করানো উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *