Home দেশের খবর শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউপি’তে শীতবস্ত্র বিতরণ

শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউপি’তে শীতবস্ত্র বিতরণ

0
128

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নে অসহায় ১৬৫ জন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হলো। রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাচ্চুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব নাঈমূল ইসলাম উজ্জল, ইউপি সদস্য , আব্দুর রাজ্জাক, মোঃ মমিন, জাহিদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি প্রমূখ।

 

শীত বস্ত্র বিতরণের সময় ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাচ্চু বলেন, এখন সারাদেশে শীতের তীব্রতা বেশী।আমার ইউনিয়নে আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অসহায় দুস্থ্য ও শীতে কষ্ট করা মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here