মির্জাপুরে ‘দেশ রূপান্তর’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- পাঠক প্রিয় দায়িত্বশীলদের ‘দৈনিক দেশ রূপান্তর’ পত্রিকার ২ বছর পেরিয়ে ৩য় বছরে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

রোববার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রেসক্লাব মির্জাপুরের সামনে সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় ও একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

 

পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও দেশ রূপান্তর পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. সামছুল ইসলাম শহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে, থানা অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, মোহাম্মদ একাব্বর হোসেন এন্ড শফি উদ্দিন মিঞা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান, সম্পাদক আল-মামুন খানসহ মির্জাপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *