শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত-১

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল শাহাজিবাজার এলাকার মেসার্স শামসুদ্দিন এন্ড ব্রাদার্সের সামনে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছে।

 

শ্রীমঙ্গল ফারার সার্ভিসকর্মীরা খবর পেয়ে দ্রত আহতকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত ব্যক্তিকে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বলে জানান শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইনচার্জ আজিজুল হক রাজন।

 

নিহত ও আহত ব্যক্তিরা ট্রাকের চালক ও হেলপার বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *