রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী গোপালপুর গ্রামের বক্কর প্রামানিকের সাথে তার ভাই আমোদ আলী প্রামানিকের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে।
বুধবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় এনায়েতপুর থানার সৈয়দপুরে বক্কর গ্রুপের লোকজন আমোদ আলীর ছেলে ফজলুল হককে বেদম মারপিট করছিল। এ সময় দৌঁড়ে গিয়ে তার ফুফা হাজী আহসান আলী থামাতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং আহত হয় আরও অন্তত ৫ জন।
বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় থানার সৈয়দপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী হাজী আহসান আলী (৫৯) সৈয়দপুর গ্রামের মৃত শীতল প্রামানিকের ছেলে এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম-আহবায়ক শাহরিয়ার ইমনের বাবা।
খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান জানান, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখার পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
