বিজয় দিবসে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নজর২৪, লালমনিরহাট- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহিদুল ইসলাম (২২) নামে আবারো এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলার ও সাব পিলার ৫ নম্বরের সন্নিকট বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

নিহত জাহিদুল ইসলাম (২২) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। এ ঘটনায় ওপর আরেক গরুর রাখাল আহত হয়েছেন।

 

সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলার ও সাব পিলার ৫ নম্বরের সন্নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীদের সাত-আটজনের একটি দল ভারত থেকে গরু আনতে যায়।

 

এ সময় বিএসএফের কৌশিক ক্যাম্প ও রতনপুর ক্যাম্পের মাঝামাঝি সীমান্তে পৌঁছলে ভারতের ১৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলিতে ছুঁড়লে জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে তার লাশ টেনে হেঁচড়ে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

 

দুপুরে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ জাহিদুলের লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে।

 

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল ইসলাম বলেন, নিহতের ঘটনায় সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *