মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের টাঙ্গাইল জেলার ১৩টি ইউনিটে যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ডিসেম্বর) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় দফতরের দায়ত্বি থাকা যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা যুবদলের গোলাম মোস্তফা জীবনকে আহবায়ক, আজিজ রেজা সিনিয়র যুগ্ম আহবায়ক, ডিএ মতিনকে সদস্য সচিব করে ৩১ সদস্য এবং মির্জাপুর পৌর যুবদলের আহবায়ক মো.হামিদুর রহমান খান লাঠু, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সেলিম হোসেন ও ইবাদুল সিকদারকে সদস্য সচিব করে ঘোষণা করা হয়।
নতুন আহবায়ক কমিটি সমূহকে কমিটি স্বাক্ষরিত হওয়ার তারিখ থেকে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে অধীনস্থ ইউনিট সমূহের সাংগঠনিক কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্দেশ দিয়েছেন এবং আহবায়ক কমিটির সব নির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন।
এদিকে টাঙ্গাইল-০৭ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটির নির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন।
