এবার হচ্ছে না বই উৎসব, শিক্ষার্থীদের বাসায় পৌঁছে যাবে বই

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: করোনার কারণে এবার বই উৎসব হচ্ছে না। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে বই বিতরণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

 

রংপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য চাহিদার অর্ধেক বই এসেছে। আর ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এখনও বই আসেনি। ফলে ১ জানুয়ারিতে তাদের বই দেওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রংপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৪৫৮টি এছাড়াও কিন্ডার গার্ডেনসহ বেসরকারি বিদ্যালয় মিলে প্রায় দুই হাজার প্রাথমিক বিদ্যালয়ের জন্য মোট বইয়ের চাহিদা হচ্ছে ২০ লাখ ৪৩ হাজার ৯৭৪টি।

 

এর মধ্যে সোমবার পর্যন্ত ১০ লাখ ৯৩ হাজার ২২৯৬টি বই উপজেলা শিক্ষা অফিসে পৌঁছেছে। বাকি বই ২০ ডিসেম্বরের মধ্যে চলে আসার আশা করছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, করোনার কারেণ সব শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্কুলে এনে প্রতি বছর ১ জানুয়ারি যে বই উৎসব হয় এবার তা হচ্ছে না। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে নতুন বই পৌঁছে দেওয়া হবে।

 

এ ব্যাপারে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান সিদ্দিক বলেন, প্রাথমিক স্কুলগুলোর চাহিদার অর্ধেক বই আসার কথা স্বীকার করে বলেন বাকি বই আগামী ২০ ডিসেম্বরের মধ্যে চলে আসবে। ঢাকা থেকে এখন সরাসরি নতুন বই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চলে আসে। সেখান থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে নতুন বই স্ব স্ব প্রাথমিক বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *