মধুপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষ্যে ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই স্লোগানকে সামনে রেখে এক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ই ডিসেম্বর) মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মধুপুর টাঙ্গাইল এর সহায়তায় উপজেলা পরিষদ সভা কক্ষে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা এর সভাপতিত্বে এ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।

 

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও আধুনিক চিন্তা এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় এর অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে উদ্ভূত ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নে ভূয়সী প্রসংশা করা হয়েছে। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম.এ করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ সহ আরও অনেকেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *