গোপালপুরে শীতবস্ত্র বিতরণ ও মসজিদের ভিত্তিস্থাপন করলেন এমপি ছোট মনির

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ধোপাকান্দি ইউনিয়ন অসহায় দুস্থ গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ও ধোপাকান্দি ইউনিয়নের জোত বিষ্ণুপুর গ্রামের বাইতুল মামুর জামে মসজিদের ভিত্তিস্থাপন করেন এমপি ছোট মনির।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ এর মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, ধোপাকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান মো.আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কে এম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন।

 

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম আরিফ, ধোপাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রহিম, ধোপাকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল হালিম সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *