Home দেশের খবর বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মির্জাপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মির্জাপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ

0
67

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে টাঙ্গাইলের মির্জাপুরে দুই সহশ্রাধিক সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই স্লোগানকে সামনে রেখে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, প্রকৌশলী আরিফুর রহমান, কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহীনুর রহমান খান, সাধারণ সম্পাদক আল-মামুন খানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ।

 

এ সময় জাতির পিতার মর্যাদা ও সম্মানকে সমুন্নত রাখতে এবং সকল ষড়যন্ত্রকে রুখে দিতে সকলের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here