শেরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র পুটি বিজয়ী

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: উৎসবের আমেজবিহীন পরিবেশে শান্তিপূর্নভাবে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদের শূন্যপদে উপ-নির্বাচন সুসম্পন্ন হয়েছে। এই নির্বাচনে ভোট গ্রহন শেষে রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে থেকে প্রাপ্ত ফলাফলে বিএনপি’র প্রার্থী নাছরিন আক্তার পুটি (ধানের শীষ) প্রতীকে ২১,১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ আছিয়া খাতুন ঘোষণা করেন।

 

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, বিএনপি’র প্রার্থী নাছরিন আক্তার পুটি(ধানের শীষ) প্রতীকে ২১,১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী নাজনীন পারভীন(স্বতন্ত্র) পদ্মফুল প্রতীক নিয়ে ৪৩২৬ভোট, অপর দুই প্রার্থী শিল্পী বেগম (স্বতন্ত্র) কলস প্রতীকে ২২২৩ ভোট, ফিরোজ বেগম(স্বতন্ত্র) ফুটবল প্রতীকে ১০৪৮ ভোট পেয়েছেন।

 

এ উপ-নির্বাচনে ২লাখ ৬৫হাজার ৮৮৮ ভোটারের মধ্যে বৈধ ভোট প্রদান করেছেন ২৮৭৬১ জন। সে অনুযায়ী শতকরা ভোটের হার ১০.৮৮। উপজেলার ৯৮ টি কেন্দ্রের ৫১৮টি বুথে প্রিজাইডিং অফিসার ৯৮জন, সহ প্রিজাইডিং অফিসার ৫১৮জন, পোলিং অফিসার ১০৩৬জন, ৪১৮জন পুলিশ সদস্য, ১১৭৬ জন আনসার সদস্য ভোট গ্রহনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা বিধানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র‌্যাব ও বিজিবি সদস্যসহ আইনশৃংখলা বাহিনী তৎপর ছিলেন।

 

তবে এ উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের কোন দলীয় প্রার্থী না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামীলীগের নেতাকর্মী-সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *