Home জাতীয় ভাস্কর্য নিয়ে বিতর্ককারীরা লেখাপড়া জানেনা: তোফায়েল

ভাস্কর্য নিয়ে বিতর্ককারীরা লেখাপড়া জানেনা: তোফায়েল

0
154

নজর২৪ ডেস্ক- যারা ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়, তারা লেখাপড়া জানেনা বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, পৃথিবীর বহু মুসলিম দেশে ভাস্কর্য আছে। আজকে ভাস্কর্য নিয়ে রাজনীতি শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন ও জেলার মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে।

 

তোফায়েল আহমেদ বলেন, পৃথিবীর প্রথম বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় তাদের জাতির পিতার ভাস্কর্য রয়েছে। আমাদের মহানবীর জন্মস্থান সৌদী আরবে আছে মুষ্টিবদ্ধ হাত এবং ঘোড়ার ছবি। ইরানে বিখ্যাত কবি ওমর খৈআম, ফেরদৌসের ভাস্কর্য রয়েছে। ইরাকে আলীবাবা চল্লিশ চোর এর বুদ্ধীমতী নারী মর্জিনা তারও ভাস্কর্য আছে।

 

তিনি বলেন, মালেশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের নিয়ে আছে ন্যাশনাল মনুমেন্ট। তুরস্কের বর্তমান প্রেসিডেন্টের নামে ভাস্কর্য রয়েছে। তিউনেশিয়ায়ও ভাস্কর্য আছে। বাংলাদেশেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক আগে থেকেই ভাস্কর্য আছে। তারপরেও ভাস্কর্য নিয়ে কেন বিতর্ক প্রশ্ন রাখেন তিনি।

 

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, বাংলার মাটি ও মানুষ থাকবে, ততদিন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীর জাতির হৃদয়ের মনিকোঠায় বিরাজ করবেন। আজকে মাদ্রাসায় যারা পড়ান সেখানেও তারা অন্যায় কাজ করে, কিন্তু সেগুলো নিয়ে সোচ্চার হয়না। সোচ্চার হয় ভাস্কর্য নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here