Home জাতীয় কোয়ারেন্টিনে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা

কোয়ারেন্টিনে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা

0
170

নজর২৪, ঢাকা- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা বর্তমান কোয়ারেন্টিনে আছেন।

 

চলমান বৈশ্বিক করোনা পরিস্থিতিতে তিনি সকল স্বাস্থ্যবিধি মেনেই যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছেছেন বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে তিনি লন্ডন থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি  গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বিদেশ থেকে আসার কারণে স্বাভাবিকভাবেই বর্তমানে শেখ রেহানা ব্যক্তিগত পর্যায়ে কোয়ারেন্টিনে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here