নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে নাগরপুর উপজেলা ক্রীড়া চক্রের আয়োজন বঙ্গবন্ধু নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। চুড়ান্ত এ খেলায় লাল দল ও সবুজ দল অংশ গ্রহণ করে।
বুধবার (০৯ ডিসেম্বর ) রাতে উপজেলা চত্বরে চুড়ান্ত এ খেলা অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান।
সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া চক্রের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ রাজিব খানের সঞ্চালনায় এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ও সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা মোঃ জাকির হোসেন তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ বুলবুল আহমেদ, রিপন খান টিটন, স্বাধীন মিয়া প্রমুখ।

টচ জিতে ব্যাট করে সবুজ দল। ১৩ ওভারে ১১২ রান করে লাল দল জয় লাভ করে।
