Home দেশের খবর আজ দেবীগঞ্জ মুক্ত দিবস

আজ দেবীগঞ্জ মুক্ত দিবস

0
135

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি- ৯ ডিসেম্বর। ১৯৭১ সালে এই দিনে পাকহানাদার মুক্ত হয় পঞ্চগড়ের দেবীগঞ্জ। আজ বুধবার দেবীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।

 

যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার একে ভুইয়া বলেন, ১৯৭১ সালের এপ্রিলে দেবীগঞ্জ দখল করে পাকবাহিনী। ডিসেম্বরের শুরুর দিকে মুক্তিযোদ্ধারা করতোয়া নদীর পশ্চিম পাড়, ভাজনী, রামগঞ্জ বিলাসী, সোনাহার গোপাল বৈরাগী ঘাট এলাকায় সদরের তিন দিক থেকে পাকবাহিনীকে ঘেরাও করে রাখে।

 

দীর্ঘ সাত মাস পর ৯ ডিসেম্বর সকাল ৬ টা থেকে মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে অংশ নিলে পাকবাহিনী পিছু হটতে বাধ্য হয়। সেই দিন বিকাল ৪ টায় দেবীগঞ্জ আনসার অফিসের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সেই থেকে প্রতিবছর ৯ ডিসেম্বর দেবীগঞ্জ মুক্ত দিবস পালন হয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here