Home দেশের খবর পঞ্চগড়ে শতবর্ষী নাগরিকদের সম্মাননা প্রদান

পঞ্চগড়ে শতবর্ষী নাগরিকদের সম্মাননা প্রদান

0
88

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষ্যে পঞ্চগড়ে শতবর্ষী নাগরিকদের সম্মাননা প্রদান করা হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগটি গ্রহণ করেছে পঞ্চগড়ের পেশাদার সাংবাদিকদের সংগঠন দেবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাব। মঙ্গলবার (৮ ডিসেম্বর) উপজেলার বিজয় চত্বর এলাকায় এই সম্মাননা প্রদান করা হয়।

উপজেলার শতবর্ষী ২০জন নাগরিককে এই সম্মাননা প্রদান করা হয়। এই সময় শারীরিকভাবে অসুস্থ শতবর্ষী সাতজন নাগরিককে হুইলচেয়ার প্রদান করা হয়। বাকী ১৩জন শতবর্ষী নাগরিককে উপহারসামগ্রী প্রদান করা হয়।

উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মালেক চিশতী, মুখ্য প্রধান আলোচক ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, মুক্তিযুদ্ধোকালীন কোম্পানি কমান্ডার একে ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, আওয়ামী যুবলীগের সম্পাদক রাজু আহম্মেদ মিঠু প্রমুখ।

শতবর্ষী নাগরিকদের সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here