হেফাজতের কার্যক্রম নিষিদ্ধের দাবি

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলামসহ উগ্র সাম্প্রদায়িক শক্তির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা।

 

মঙ্গলবার সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল ও নিউমার্কেট চত্বরে সমাবেশ থেকে এ দাবি আসে।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, উগ্র মৌলবাদী জঙ্গিগোষ্ঠী জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনেছে। সাম্প্রদায়িক অপশক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডে নেমেছে। বিজয়ের মাসে এই আঘাত আমরা কোনোভাবেই মেনে নেব না। অবিলম্বে হেফাজতসহ ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

 

সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু বলেন, বঙ্গবন্ধু আমাদের চেতনার অংশ, অস্তিত্বের অংশ। বঙ্গবন্ধু আর বাংলাদেশ অভিন্ন স্বত্তা। বঙ্গবন্ধুর প্রতি যারা আঘাত করেছে তাদের সাথে কোনো আপস নেই। প্রয়োজনে আমরা একাত্তরের মত আবার যুদ্ধে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *