Home আন্তর্জাতিক ক্যালিফোর্নিয়ার জনগণকে ৩ সপ্তাহ ঘরে থাকতে হবে !

ক্যালিফোর্নিয়ার জনগণকে ৩ সপ্তাহ ঘরে থাকতে হবে !

0
107

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের চলমান সংক্রমণ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দাদের আগামী তিন সপ্তাহ ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাপকহারে সংক্রমণ রোধে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন একটি গণমাধ্যম এই তথ্যা নিশ্চিত করেছে।

 

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত ৫ দিনে ১০ লাখ মানুষ নুতন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে। শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ২ লাখ ৮৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

 

গণমাধ্যমটি আরো জানিয়েছে, রোববার দেশটিতে নতুন করে ৩০ হাজার মানুষ সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। আর সংক্রমণের এই উদ্বেগজনক বৃদ্ধির কারণেই ক্যালিফোর্নিয়ার লাখ লাখ জনগণকে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে।

 

মার্কিন বিশেষজ্ঞরা হুঁশিয়ার করে বলেছেন, থ্যাংক্স গিভিং ডে উপলক্ষে ভ্রমণ এবং সমাবেশের কারণে নতুন করে সংক্রমণ ও মৃতের সংখ্যা বহুগুন বৃদ্ধি পেতে পারে।

 

প্রতিবেদনে বলা হয়, রোববার মধ্য রাত থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে। চলবে আগামী ৩ সপ্তাহ। এ সময় সেখানকার বাসিন্দাদের ঘরে থাকতে হবে। সর্বশেষ ক্যালিফোর্নিয়ায় ১০ হাজার ৬২৪ জন করোনা রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এ যাবতকালের মধ্যে রাজ্যটি সর্বোচ্চ সংখ্যা।

 

মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ কোটি ৫১ লাখ ৭৩ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৮৯ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৮৮ লাখ ৬০ হাজারের বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here