Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

0
92

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল- টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ফ্লাইওভারের কাছে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন।

 

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

 

টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জুলফিকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

 

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here