সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুরে কৃষকদের মাঝে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে কৃষি পুনর্বাসন ও প্রনোদনা কর্মসুচির আওতায় রবি/২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য মধুপুরে হাইব্রিড জাতের বোরো ধান বীজ বিনামূল্যে বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।
উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা বলেন, “বর্তমান সরকার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে কৃষকদের সব ধরনের সহযোগিতা করে আসছে। আসন্ন বোরো মৌসুমে কৃষকদের সব ধরণের পরামর্শ দিতে কৃষি কর্মকর্তা কর্মচারির প্রতি আহবান জানাচ্ছি।”
উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।
