Home দেশের খবর শ্রীমঙ্গলে এলজিইডি’র হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্টিত

শ্রীমঙ্গলে এলজিইডি’র হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্টিত

0
169

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধিঃ এলজিইডি’র বাস্তবায়নাধীন সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্পের ‘হাঁস-মুরগী পালন’ বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ কোর্স অনুষ্টিত হয়েছে। রবিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

 

প্রশিক্ষণের শুরুতে শ্রীমঙ্গল এলজিইডির উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম সকল অংশগ্রহণকারীকে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করেন।

 

দুই দিনের এ প্রশিক্ষণটিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শারমিন সামাদ। স্থানীয় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুপ্রভাত উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

 

উক্ত প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার প্রতিটি সংসদীয় আসন হতে তালিকাভূক্ত ২০০ জন কৃষক দলের (কৃষক ও কৃষাণী) সদস্য পর্যায়ক্রমে সবজি চাষ, আমার বাড়ি আমার খামার, গরু মোটা-তাজাকরণ, গাভীপালন, আধুনিক পদ্ধতিতে পুকুরে ও প্লাবনভূমিতে সমাজভিত্তিক মাছ চাষ ছাড়াও সামাজিক সচেতনতামুলক বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here