নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের অসুস্থ অন্যান্য নেতৃবৃন্দের রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এই মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অসুস্থ অন্যান্য নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুজতাফিজুর রহমান, সহ-সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।
