ঘন কুয়াশায় ঢাকা পড়েছে হিলি

নজর২৪, হিলি- উত্তরের জনপদ দিনাজপুর। দিনাজপুরের সর্ব দক্ষিনে অবস্থিত হাকিমপুর (হিলি) উপজেলা। গত কয়েকদিন হালকা শীত অনুভব হলেও গতকাল রবিবার (০৬ ডিসেম্বর) থেকে শীতের প্রকোপ এবং ঘন কুয়াশা বৃদ্ধি পেয়েছে।

 

হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের এলাকা। দিনের বেলাতেও যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করছে। আগামীতে শীতের তীব্রতা নিয়ে শংকায় আছে এ অঞ্চলের মানুষ। শীতার্ত অসহায় মানুষেরা গরম কাপড়ের জন্য তাকিয়ে আছে সরকার ও বিত্তশালীদের দিকে।

 

কথা হয় রিক্সা চালক বেলালের সাথে। তিনি জানান, গতকাল থেকে ঘন কুয়াশঅ পড়তে শুরু করেছে। সকাল বেলঅ বাড়ি থেকে বের হওয়া যায়নি। এখন বেলা ১১ টা বাজে। তবুও কুয়াশা কমছে না। মানুষ কুয়াশার কারনে বাড়ি থেকে বের হচ্ছে না। যার জন্য যাত্রী তেমন রিক্সায় উঠছে না। হঠাৎ করে ঘন কুয়াশা পড়ার কারণে চরম বিপাকে পড়তে হচ্ছে আমাদের। বাড়িতে পরিবার আছে। তাদের কথা চিন্তা করেই বাধ্য হয়েই রিক্সা নিয়ে বের হয়েছি।

 

দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন আরটিভি নিউজকে জানান, আজ (৭ ডিসেম্বর) সোমবার দিনাজপুরে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। যা অগামীতে আরও কমে আসবে এবং এ মাসের মাঝামাঝি একটি শৈত্য প্রবাহ হতে পারে বালেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *