নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুরে ঘুনিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খাঁন ও শাহাজানী গ্রামের ময়নাল হক তালুকদার এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তাদের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন।
রোববার (৬ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধাগণ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তাদের জানাযা নামাজ নিজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর।
এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
