Home আলোচিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: আরও ২ মাদ্রাসা শিক্ষার্থী আটক

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: আরও ২ মাদ্রাসা শিক্ষার্থী আটক

0
95

নজর২৪, ঢাকা- কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তারা ইবনে মাসউদ মাদ্রাসা থেকে বেরিয়ে এসে এ কাণ্ড ঘটিয়েছেন। একজনের নাম আবু বকর আর আরেকজনের নাম নাহিদ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

 

রোববার (৬ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমি ও আমরা যারা শান্তিরক্ষায় নিয়োজিত আছি, আমরা এটুকু বলতে পারি- কোনো ধরনের অরাজকতা বাংলাদেশে করতে দেবো না। অরাজকতা বলেন, ভাঙচুর বলেন, কোনো রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেবো না। যদি কেউ মনে করেন, তারা অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ভুল ধারণা।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। এজন্য র‌্যাব, পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে। যারা এ ধরনের কাজ করছে বা উসনকানি দিচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

উল্লেখ্য, কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় শনিবার (৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে প্রথমে দুই মাদ্রাসাছাত্রকে আটক করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here