মাহফিলে ভাস্কর্য বিরোধিতা: বক্তাকে বিশ্রী গালি দেয়ায় নেতাকে জুতাপেটা

নজর২৪ ডেস্ক- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কথা বলায় হাফেজ মাওলানা আফতাব আহমাদকে অকথ্য ভাষায় গালাগাল করে চেয়ার থেকে উঠিয়ে দেন স্থানীয় একজন নেতা। এ ঘটনায় উপস্থিত জনগণ ওই নেতার গায়ে জুতা ছুড়ে মারে।

 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

হাফেজ মাওলানা আফতাব আহমাদ বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করি না, আমরা ভাস্কর্যের বিরোধিতা করি। এটা ইসলামে হারাম।

 

এ কথা বলার পরই স্থানীয় একজন নেতা মাওলানা আফতাব আহমাদের সামনে থেকে মাউথ সরিয়ে দেন। অপমানজনক ব্যবহার করেন। তিনি বলেন, এখান থেকে ওঠ, কানপট্টি গরম করে ফেলবো, ওঠ বা’ন্দি’র বাচ্চা। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলস।

 

ওই বক্তা উঠে চলে যাওয়ার সময় উপস্থিত জনতা ক্ষো’ভে ফেটে পড়ে এবং নেতার গায়ে জুতা নি’ক্ষেপ করে। এসময় নেতা পালিয়ে যান। পরে আবারও ওই বক্তাকে জোর করে চেয়ারে বসিয়ে ওয়াজ করতে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *