ধর্মব্যবসায়ীদের দিয়ে কলকাঠি নাড়ছে তারেক রহমান: মির্জা আজম

নজর২৪ ডেস্ক- ১৯৭১ সালের পরাজিত শক্তি ধর্মব্যবসায়ীদের দিয়ে আবারও দেশের বিরুদ্ধে, স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার খেলায় মেতে উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

 

শনিবার (৫ ডিসেম্বর) বিকালে জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নবনিযুক্ত ধর্ম-প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এসব কথা বলেন।

 

মির্জা আজম বলেন, ‘তারেক রহমান বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ৭১ এর পরাজিত শক্তি হেফাজত, ধর্মব্যবসায়ীদের দিয়ে কলকাঠি নাড়াচ্ছে। আবারও ষড়যন্ত্রকারী পাকিস্তানি প্রেতাত্মা ধর্ম ব্যবসায়ীরা জোট বেঁধে বঙ্গবন্ধুর ভাস্কর্য ধ্বংস করতে দেশের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ধর্মব্যবসায়ীদের প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

 

গণসংবর্ধনায় আরও বক্তব্যে রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর-৫ (সদর) আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *