Home দেশের খবর মির্জাপুরে বাসের ধাক্কায় নারী গার্মেন্টস কর্মীর মৃত্যু

মির্জাপুরে বাসের ধাক্কায় নারী গার্মেন্টস কর্মীর মৃত্যু

0
59

সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী ইউনিয়নের আছিমতলা লৌহজং পাম্প এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় তাহমিনা (২১) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো গার্মেন্টস থেকে খাবার যেতে বাড়িতে যান তাহমিনা। খাবার খেয়ে চাকুরির উদ্দেশ্যে মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিহত তাহমিনা উপজেলার তরফপুর ইউনিয়নের ভোটবাজার গ্রামের মোঃ মোতাহার হোসেনের মেয়ে। সে জামুর্কী ইউনিয়নের স্থানীয় ‘গ্রীন টেক্সট’ নামক একটি গার্মেন্টসে চাকরি করতেন বলে জানা গেছে।

 

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here