Home দেশের খবর হাতীবান্ধায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন

হাতীবান্ধায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন

0
132

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়ায় আব্দুস সাত্তার তালীমূল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (৪ ডিসেম্বর) জুমার নামাজের পর দোয়া মাহফিল করে আব্দুস সাত্তার তালীমূল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়।

 

মরহুম আব্দুস সাত্তার মিয়ার কবর জিয়ারত করে উক্ত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটির গেটে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম আজাদ।

 

এসময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, বিএনপি নেতা এম সাহেদুজ্জামান কোয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ডাউয়াবাড়ি ইউপি চেয়ারম্যান রেজ্জাকুল হোসেন কায়েদ, সফিউল আলম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হক, যুবদল নেতা হাসানুল আলম খান জুয়েল, আবু সাঈদ চঞ্চল, সিংগীমারী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মোতালেবসহ আরও অনেকে।

 

আব্দুস সাত্তার তালীমূল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন প্রয়াত আব্দুস সাত্তারের জোষ্ঠ পুত্র বিএনপি নেতা আনোয়ারুল কবির ওয়াসিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here