Home জাতীয় ইসলামে ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নেই: মামুনুল হক

ইসলামে ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নেই: মামুনুল হক

0
113

নজর২৪, ঢাকা- ইসলামে ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নেই বলে আবারো মন্তব্য করেছেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক।

 

তিনি বলেন, ভাস্কর্য ইস্যু ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে একশ্রেণির লোক উঠেপড়ে লেগেছে। সব অপশক্তি মোকাবিলা করে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে।

 

বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দারুল খিলাফাহ মিলনায়তনে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি কর্মীকে সকল অপশক্তির মোকাবেলা করে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। এলক্ষ্যে সারাদেশের সকল শাখাকে দাওয়াতী মাসের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামাতুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সহ-সাধারণ মাওলানা আতিক উল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ, ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান প্রমূখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মহাসচিবের হাতে সদস্য ফরম পূরণ করে বিপুল সংখ্যক আলেম-ওলামা যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here