শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র ৫, সংরক্ষিত ও কাউন্সিলর পদে ৬০ জনের মনোনয়ন জমা

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ মঙ্গলবার (১ডিসেম্বর) সারাদেশে প্রথম ধাপে ২৫টি পৌরসভার ঘোষিত তফসিল মোতাবেক নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিলো। এ উপলক্ষে শাহজাদপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়।

 

সারাদেশে পৌরসভার ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নির্বাচন কমিশন ৩২৯টি পৌরসভার ৪ ধাপে নির্বাচনের নীতিগত স্বীদ্ধান্ত গ্রহণ করেছে। প্রথম ধাপে দেশের মোট ২৫টি পৌরসভা নির্বাচনের জন্য গত ২২ নভেম্বর তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র প্রদানের শেষ তারিখ আজ ১ ডিসেম্বর।

 

৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, আর ১০ ডিসেম্বর প্রার্থী প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করছে তফসিল অনুসারে। ঘোষিত তফসিল অনুসারে সিরাজগঞ্জ জেলায় একমাত্র শাহজাদপুর পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

তফসিল ঘোষণার বেশকিছু দিন আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক ও নির্বাচনে অংশ গ্রহনে ইচ্ছুক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। দোয়া চেয়ে প্রার্থীতার জানান দিতে অনেকেই পোষ্টার ফেষ্টুনে ছেয়ে ফেলেছে শাহজাদপুর পৌর শহর।

 

তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন পেতে শাহজাদপুরে বাংলাদেশ আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের মোট ৮ জন প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে নানা ভাবে প্রচার-প্রচারণা ও তদবিরে ব্যস্ত হয়ে পেড়ে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ১। উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মনির আক্তার খান লোদী।

 

২। পৌর আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের নব-নির্বাচিত সদস্য আব্দুর রহিম ৩। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, ৪। উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র নাছির উদ্দিন, ৫। উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুস ছালাম, ৬। যুবলীগ নেতা রাজিব শেখ, ৭। স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল।

 

৮। হালিমুল হক মিরু যিনি বিগত নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পরে সাংবাদিক শিমুল হত্যার অভিযোগে জেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক ও মেয়র পদ থেকে বিহিষ্কৃত হয়। এই মোট ৮ জন মেয়র পদে দলীয় মনোনয়ন ও নৌকা মার্কা প্রতীকের জন্য দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে নির্দিষ্ট ফর্মে আবেদন করে। দলীয় মনোনয়ন বোর্ড এদের মধ্য থেকে গত ৩০ নভেম্বর যাচাই-বাছাই শেষে মনির আক্তান খান তরু লোদীকে চুরান্ত প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রদান করে।

 

অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে দলীয় মনোনয়ন ও ধানের শিষ প্রতীক প্রত্যাশা করে কেন্দ্রের কাছে উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান সজল আবেদন করলে তাকে দলীয় মনোনয়ন ও ধানের শিষ প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন প্রদান করা হয়। চরমোনাই পীরের অনুসারী ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের পক্ষে থেকে খন্দকার ইমরান পাখা মার্কা প্রতীক।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনির আক্তার খান তরু লোদী, বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান সজল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোক্তার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খন্দকার ইমরান ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র নজরুল ইসলাম।

 

৯ টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থীর মধ্যে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ২ জন, ৫নং ওয়ার্ডে ১০ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন, ৭নং ওয়ার্ডে ৫ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন এবং ৯নং ওয়ার্ডে ৪ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে, ৩ টি সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১,২,৩নং ওয়ার্ডে ৪ জন, ৪,৫,৬নং ওয়ার্ডে ৭ জন, ৭,৮,৯নং ওয়ার্ডে ৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *