নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মাস্ক ব্যবহার না করার অপরাধে ২০ ব্যক্তিকে ৫ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন পৌরসদর নান্দাইল বাজারে দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলায় সচেতনতার লক্ষ্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় এক মোটরসাইকেল চালক মাস্ক ব্যবহার না করায় মোটর সাইকেলটি আটক করেন। মোটরসাইকেল চালকের গতিবিধি সন্দেহ হওয়ায় প্রকাশ্য দিবালোকে তার দেহ তল্লাসী করে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের সাজা দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তি চন্ডীপাশার এলাকার নুকুল চন্দ্র বর্মনের ছেলে বিজয় চন্দ্র বর্মন (২৫)। ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়।
