ওয়াজ মাহফিলে ‘উচ্চশব্দ’ হলেই বন্ধের নির্দেশ!

নজর২৪, সাতক্ষীরা- সরকারি নির্দেশনায় ওয়াজ মাহফিলে উচ্চশব্দ ব্যবহারে জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নিচ্ছে সাতক্ষীরা জেলা প্রশাসন। ইতোমধ্যে এ বিষয়ে পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও ওসিদের নির্দেশনা দেয়া হয়েছে।

 

এর ফলে, কোথাও ওয়াজ মাহফিলের উচ্চশব্দের অভিযোগ পেলে মাহফিল বন্ধ করে দেয়া হবে। সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে সহকারী কমিশনার ইন্দ্রজিত সাহা স্বাক্ষতির পত্রে এই নির্দেশনা জারি করা হয়।

 

এ বিষয়ে ইন্দ্রজিত সাহা জানান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একটি রেজুলেশনের সিদ্ধান্ত মোতাবেক গত ২৫ নভেম্বর এ নির্দেশনা জারি করা হয়েছে। কোথাও ওয়াজ মাহফিলে উচ্চশব্দ ব্যবহার করলে, আর এ বিষয়ে কেউ অভিযোগ করলে মাহফিল বন্ধ করা হবে। এর মধ্যেই পুলিশ সুপার, ইউএনও এবং ওসিদের এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে।

 

তিনি আরো বলেন, ওয়াজ মাহফিল মূলত রাতে হয়। উচ্চশব্দের কারণে রাতে মানুষের ঘুমের সমস্যা হয়। জনদুর্ভোগ হয়। আর এ কারণে কেউ যদি অভিযোগ করে তবে জনদুর্ভোগ লাঘবে মাহফিল বন্ধ করা হবে।

 

তবে উচ্চশব্দ ব্যবহার ছাড়া মাহফিল পরিচালনায় কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন সহকারী কমিশনার ইন্দ্রজিত সাহা।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *