Home দেশের খবর ঢাকা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে মির্জাপুরে যুবলীগের বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে মির্জাপুরে যুবলীগের বিক্ষোভ

0
76

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী যুবলীগ।

 

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে মির্জাপুর পৌর সদরের আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বাধা দেয় তারা এ দেশের মঙ্গল চায় না। এসব মৌলবাদীদের যারা মদদ দেয় তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবিদ হোসেন শান্তর’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সম্পাদক মীর মঈন হোসেন রাজীব, উপজেলা ছাত্রলীগের (সাবেক) সভাপতি খন্দকার নাঈম হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here