রাসুল (সাঃ)এর আদর্শে শাহজাদপুর পৌরশহর সাঁজাতে চান খন্দকার ইমরান

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: রাসুল (সাঃ)-এর আদর্শে শাহজাদপুর পৌর শহরকে সাঁজাতে চান শাহজাদপুর পৌরসভার মেয়র পদে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকের প্রার্থী খন্দকার ইমরান।

 

গতকাল রবিবার (২৯নভেম্বর) সন্ধায় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাজিব আহমেদ রাসেল, সাংবাদিক রাসেল সরকার ও সাংবাদিক মিলন মাহফুজ্

 

আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতাকারী হাতপাখা প্রতিকের প্রার্থী খন্দাকার ইমরান ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাদপুর উপজেলা শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমানে ইসলামী যুব আন্দোলন শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

আগামী ২৮ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভা নির্বাচনে তিনি শাহজাদপুর বাসীর কাছে হাতপাখা প্রতিকে ভোট প্রার্থনা করে বলেন, আমি নির্বাচিত হতে পারলে রাসুল (সাঃ) এর নীতি এবং আদর্শকে বুকে ধারণ এবং অনুসরন করে দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের জন্য কাজ করে যাবো। শুধু একজন আদর্শিক নেতাই নয় জনগনেরও নীতি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া দরকার তাহলেই একটি আদর্শ নগর বাস্তবায়ন করা সম্ভব।

 

যারা শাহজাদপুরে আদর্শিক নেতৃত্ব চান তাদের কাছে পৌরসভা নির্বাচনে আমি ভোট প্রার্থনা করছি। আমি শাহজাদপুরকে পৌর এলাকাকে বসবাস যোগ্য আধুনিক এবং পরিচ্ছন্ন শহর করে গড়ে তুলবো। পৌরসভা ভবনকে জনগনের সেবার লক্ষ্যে ধাবিত করবো ও দূর্ণীতি দুর করবো। শহরের প্রতিটি সড়কের সাথে ড্রেন তৈরী করা হবে যাতে করে শহরবাসীকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় কষ্ট করতে না হয়।

 

প্রতিটি নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে অভিন্ন পরিকল্পিত নীতিমালা প্রণয়ন করা হবে যেনো অদূর ভবিষ্যতে পৌরবাসীকে যেনো দুর্ভোগ পোহাতে না হয়।

 

তিনি আরো বলেন, আমাকে নির্বাচিত করলে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে পৌরবাসীকে সেবা করে যাবো। পৌরসভার যে কোন সেবা জনগণ যেনো দ্রুত সময়ের মধ্যে পেয়ে যায় সেই লক্ষ্যে কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *