Home দেশের খবর তিন সন্তান রেখে অন্যত্র বিয়ে করেছেন স্ত্রী, অভিমানে জীবন দিলেন প্রবাসী স্বামী

তিন সন্তান রেখে অন্যত্র বিয়ে করেছেন স্ত্রী, অভিমানে জীবন দিলেন প্রবাসী স্বামী

0
124

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় স্ত্রীর দেয়া তালাকনামা হাতে পেয়ে স্বামী আবদুস সবুর তালুকদার (৪২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে।

 

রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার শালগ্রামে নিজ শয়ন ঘরে তালের তীরের সাথে দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। সবুর ওই গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, আবদুস সবুর তালুকদার প্রবাস থেকে ফিরে আসার পর থেকে স্ত্রীর সাথে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে গত ৫ মাস আগে তার স্ত্রী রোজ বেগম তাকে এবং তিন সন্তানকে রেখে অন্যত্র বিয়ে করেন। এরপর গত ৪-৫দিন আগে সবুরকে তালাকনামা পাঠিয়ে দেয়।

 

তালাকনামা হাতে পেয়ে স্ত্রী ওপর অভিমান করে রবিবার বেলা ১১টায় নিজ শয়ন ঘরে দড়ি দিয়ে সবুর আত্মহত্যা করেন। খবর পেয়ে আদমদীঘি সার্কেলের সহকারি পুলিশ সুপার কেএইচএম এরশাদ খান ও আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here