নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, ভাইস চেয়েরম্যান মনোয়ারা জুয়েল ও উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতি সার্বিক আইন শৃঙ্খলার বিবরণ তুলে ধরার পর বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান আকন্দ, হাইওয়ে থানার এস আই রেজাউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুকন উদ্দিন আহম্মেদ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল মালেক, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী, মাহাবুবুর রহমান বাবুল, শামছ ই তাবরীজ রায়হান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *