Home দেশের খবর বগুড়ার শেরপুরে মাস্ক না পরায় ৭ জনের জরিমানা

বগুড়ার শেরপুরে মাস্ক না পরায় ৭ জনের জরিমানা

0
79

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নো মাস্ক, নো সার্ভিস অনুশাসন বাস্তবায়নে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসন শনিবার ২৮ নভেম্বর দুপুরে স্থানীয় বাসস্ট্যান্ড ও ধুনটমোড় এলাকায় পরিবহন শ্রমিক ও যাত্রীদের জনসচেতনা করেন।

 

এ সময় রণবীরবালা ঘাটপাড় এলাকায় মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

জানা যায়, উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রীর নো মাস্ক, নো সার্ভিস অনুশাসন বাস্তবায়নের জন্য প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহর ও প্রত্যান্ত গ্রাম অঞ্চলেও এই অভিযান অব্যহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নেতৃত্বে শেরপুর থানা পুলিশ ও পাবলিকবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পুশাসের সদস্যরা স্থানীয় বাসস্ট্যান্ড ও ধুনট মোড় এলাকায় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাস্ক পড়তে উদ্বুদ্ধ করেন এবং শেরপুর শহরের খেজুরতলা এলাকায় ঢাকা বাসস্ট্যান্ড কোচ কাউন্টার গুলোকে মাস্ক পড়া নিশ্চিত করেন।

 

পরে গাড়িদহ মডেল ইউনিয়নের রণবীর বালা ঘাটপাড় এলাকায় মাস্ক না পরায় ৭জনকে ১ হাজার ৬’শ টাকা জরিমানা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here