Home প্রধান খবর তাপসের অফিসে গভীর রাত পর্যন্ত স্বস্তিকার আড্ডা!

তাপসের অফিসে গভীর রাত পর্যন্ত স্বস্তিকার আড্ডা!

0
8

পশ্বিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী এসেছেন বাংলাদেশে। ২০ জানুয়ারি গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের হেডকোয়ার্টারে এসে উপস্থিত হন ‘তাসের ঘর’ খ্যাত নায়িকা।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক তাপসের সঙ্গে পিয়ানোতে তাল মিলিয়ে গাইলেন, আড্ডা দিলেন গভীর রাত অবধি। তাপসের ফেসবুক ওয়ালে ধরাও পড়ল তাদের আড্ডার একটু মুহূর্ত।

তাপস তার ফেসবুক একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, স্বস্তিকা গাইছেন রবীন্দ্রনাথের, ‘না নাগো না, ভাবনা করো না, যদিবা নীশি যায়, যাবো না, যাবো না’ গানটি।

এটুকু তথ্য জুড়ে দেয়াই যায়, হিন্দুস্থান রেকর্ডসের জন্য রবীন্দ্রনাথের একাধিক গান কণ্ঠে তুলেছিলেন স্বস্তিকা। গেয়েছেন কিছু চলচ্চিত্রেও। তবে কি গান গাইতে বাংলাদেশে এসেছেন স্বস্তিকা? তাপসের সঙ্গে সুরমগ্ন মুহূর্তটি দেখে কারো কারো তেমনটা মনে হতেই পারে।

টিএম নেটওয়ার্ক সূত্র জানায়, মূলত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তাপসের সঙ্গে গান ও চলচ্চিত্র নিয়ে আন্তরিক আলাপ-আড্ডার জন্য এসেছেন স্বস্তিকা। কথা হয়েছে দুই বাংলার সংগীত ও চলচ্চিত্রশিল্পের মেলবন্ধন নিয়েও।

এদিকে, এমন সময় স্বস্তিকা ঢাকায় এলেন যখন কলকাতা থেকে বেনারশী শাড়ি পরে হাতে গিটার ও রঙিন মাইক হাতে পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী ঘোষণা করলেন তার নতুন গান ‘ভাল্লাগছে না’ মুক্তির। যৌথ কথামালায় তাপসের সুরে গানটি শিগগির প্রকাশিত হতে যাচ্ছে মিমির ইউটিউব চ্যানেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here